• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০২:১৬ দুপুর

আসছে বড় ছুটি, মিলতে পারে টানা ১০ দিনও!

ফাইল ফটো

মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আর এ ঈদকে কেন্দ্র করেই লম্বা ছুটি পেতে পারেন চাকরিজীবীরা। 

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ পালন করা হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের মহিমাকে স্মরণ করিয়ে দেয়।

সাধারণত, মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশে পালিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে পালিত হতে পারে ঈদুল আজহা।

চলতি বছর দেশের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত ছয়দিন ঈদের ছুটি থাকবে। এরমধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে। 

অবশ্য এই ছুটি লম্বা হতে পারে আরও। কেননা কেউ যদি ছুটি শুরুর আগে দুইদিন ঐচ্ছিক ছুটি নিতে পারে, তবেই সেই ছুটি হয়ে যাবে ১০ দিনের। 

২২ ও ২৩ মে শুক্র ও শনিবার। এ দুদিন সরকারি ছুটি। পরের দুদিন ২৪ ও ২৫ মে কেউ ছুটি ম্যানেজ করলেই ২২ থেকে ৩১ মে—কাটাতে পারবেন টানা ১০ দিনের লম্বা অবকাশ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]