• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:২৫ বিকাল

পুলিশে নতুন ১৪৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ফটো

দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সৃষ্ট পদগুলোর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) ৫০০টি, উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) ৪ হাজার এবং কনস্টেবল ১০ হাজারটি রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশ-এ মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং আউটসোর্সিংভিত্তিক নন-পুলিশ পদ ২ হাজার ৭৬২টি।

সরকার দায়িত্ব নেওয়ার পর ২ হাজার ৭০৩টি শূন্য কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।

এদিকে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-এর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। এসব মামলায় হত্যা ঘটনায় ৬০৪ জন এবং ধর্ষণ মামলায় ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা মামলার ১১ জন এবং ধর্ষণ মামলার ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে দ্রুত অভিযোগপত্র দাখিলের কার্যক্রম চলমান রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]