• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:০৫ রাত

কুমিল্লায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লায় মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অসংখ্য বাসাবাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং অন্যান্য পেশাজীবী নাগরিকেরা। পথচারী ও যানবাহন চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটেছে। অনেকে রিকশা ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হয়েছেন।

মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিতে কুমিল্লা শিক্ষাবোর্ড, মহিলা কলেজ, ভিক্টোরিয়া কলেজ, মনোহরপুর, দক্ষিণ চর্থা ইপিজেড রোড, ঠাকুরপাড়া, রেইসকোর্স, মুরাদপুর, বিসিক এলাকা, রানীরবাজার, আদালত পাড়া, হাউজিং এস্টেট, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ শহরের অধিকাংশ সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। এছাড়াও নিচু এলাকার বাসা-বাড়িতে পানি ঢুকে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে নগরবাসীর।

সরেজমিনে দেখা গেছে, নগরীর রেসকোর্স এলাকার প্রধান সড়ক, জেলা জজ আদালতের সামনের রাস্তা, ঝাউতলা সড়ক ও টমছমব্রিজ এলাকার নিউ হোস্টেল সংলগ্ন রাস্তা সামান্য বৃষ্টিতেই ডুবে গেছে। সালাউদ্দিন মোড়, জেলা স্কুল সড়ক, আদালত চত্বরসহ অন্যান্য সড়কেও একই অবস্থা। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। জলমগ্ন সড়কে চরম দুর্ভোগ সয়েই গন্তব্যে ছুটতে দেখা গেছে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম বলেন, বাইরের ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে ড্রেন উপচে বোর্ডের ভেতরে পানি ঢুকে পড়ে। কিছু দিনের মধ্যে ড্রেন সংস্কারের কাজ শুরু হবে।

কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিব বলেন, তার ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে তিনি নিজে বৃষ্টিতে ভিজে ড্রেন পরিষ্কার করেছেন এবং ময়লা-আবর্জনা অপসারণ করেছেন। তিনি উল্লেখ করেন, সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যাওয়ায় জনগণের দুর্ভোগ পোহাতে হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, অধিক বৃষ্টিতে ড্রেন ও খালে পানি প্রবাহ ধীর গতির কারণে রাস্তায় পানি জমে যায়। সিটি করপোরেশনের কর্মীরা পানি অপসারণে কাজ করছে। যেসব এলাকায় ময়লা ও পলিথিনে পানি চলাচলের পথ বন্ধ, সেসব এলাকায় তা পরিষ্কার করে পানির গতিপ্রবাহ স্বাভাবিক করা হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক লেবার নিয়োজিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]