• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩ ঘন্টা পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:২৩ রাত

নাটোরে আদালত চত্বরে সাবেক বৈছাআ নেতার ওপর হামলা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোর আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সুব্রত দেবের ওপর হামলার অভিযোগ উঠেছে সংগঠনটির বর্তমান কমিটি, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোর আইনজীবী ভবনের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে। আহত সুব্রত দেব নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হামলার শিকার সুব্রত দেব জানান, গত শনিবার জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত না থাকলেও ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলার আসামি করা হয়। ওই মামলায় আটক হওয়ার পর সোমবার (২৭ এপ্রিল) তিনি জামিনে মুক্তি পান। মঙ্গলবার দুপুরে তিনি আদালত চত্বরে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশক্তির ১০-১২ জন সদস্য তাকে আইনজীবী সমিতির সামনে থেকে টেনেহিঁচড়ে সমিতির নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তার ওপর হামলা চালায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

তবে হামলার এই অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আহ্বায়ক শিশির মাহমুদ। তিনি বলেন, এখানে বৈষম্য বিরোধীর কেউ জড়িত নাই। ছাত্রশক্তির জেলার আহ্বায়ককে পরশুদিন রাতে কুপিয়ে আহত করে। এঘটনায় মামলা হলে সে মামলায় সুব্রত জেল থেকে বের হয়। এটি মুলত ছাত্রশক্তির গ্যাঞ্জাম। এখানে বৈষম্য বিরোধী কেউ জড়িত না।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তামিম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, পূর্ব বিরোধের উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]