• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:১০ রাত

জাল নোট নিয়ন্ত্রণে নতুন আইন ও প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে জাল নোটের প্রচলন রোধে শক্তিশালী আইনগত কাঠামো, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি এবং সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের একটি নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, জাল নোট তৈরি ও প্রচলন রোধে একটি খসড়া আইন প্রণয়নের কাজ চলছে। প্রস্তাবিত আইনে জাল নোট তৈরি বা প্রকৃত মুদ্রার অনুকরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হবে। আইনটি কার্যকর হলে জাল নোট নিয়ন্ত্রণ ও নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য উন্নত করছে এবং বাজারে মানসম্মত নোট সরবরাহ নিশ্চিত করছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সমন্বয় করে যেকোনো প্রযুক্তিগত সমস্যা পর্যালোচনা ও সমাধান করা হবে।

নতুন ডিজাইনের ব্যাংক নোট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, নতুন সিরিজের নোট ইতোমধ্যে চালু হয়েছে, যা দেশের ঐতিহ্য ও স্থাপত্যকর্মের অনুপ্রেরণায় ডিজাইন করা হয়েছে। এসব নকশা দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে তৈরি করা হয় এবং বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা কমিটির সুপারিশে অনুমোদিত হয়েছে।

তিনি আরও জানান, নতুন নোটে আগের তুলনায় উন্নত ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। জনগণকে এসব পরিবর্তন সম্পর্কে গণমাধ্যম ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হয়েছে।

অন্যদিকে, সংসদ সদস্য মো. জালাল উদ্দিন তার নোটিশে অভিযোগ করেন, নতুন নোটের ডিজাইনে ত্রুটি ও নিরাপত্তা বৈশিষ্ট্যের ঘাটতির কারণে জাল নোট তৈরির ঝুঁকি বেড়েছে। তিনি এ বিষয়ে তদন্তের জন্য সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবও দেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]