• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ মিনিট পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৬:১৩ বিকাল

বন্ধুর বাড়িতে মাছ পৌঁছে দিতে গিয়ে বজ্রপাতে মৎস্যজীবীর মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গাজীপুরের কালীগঞ্জে বন্ধুর বাড়িতে মাছ বিক্রি করতে যাওয়ার পথে বজ্রপাতে মো. জাকির হোসেন খান (৩২) নামে এক মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন বরাইয়া গ্রামের সুলতান খানের ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার ভোরে জাকির জীবিকার তাগিদে নিকটস্থ বিলে মাছ ধরতে যান। সকালে বিল থেকে মাছ ধরে বাড়িতে ফেরার পর তিনি সেই মাছ বিক্রির উদ্দেশ্যে প্রতিবেশী রতন বেপারীর কাছে যান। কিন্তু রতন বেপারী বাড়িতে না থাকায় এবং তিনি বাজারে গেছেন জানতে পেরে জাকির সেখান থেকে ফিরে আসছিলেন। ফেরার পথে তার বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়। বন্ধু শরীফ নিজের পরিবারের জন্য কিছু মাছ কিনতে চাইলে জাকির তা দিতে রাজি হন এবং মাছগুলো শরীফের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ নিয়ে বন্ধুর বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ আকাশ কালো করে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বিকট শব্দে বজ্রপাত জাকিরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার ওপর লুটিয়ে পড়েন। একই সময়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন হামিদ খান নামের এক ব্যক্তি। তিনি জাকিরকে নিথর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার ডাকে আশপাশের লোকজন ছুটে এসে জাকিরকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৎস্যজীবী জাকিরের এই অকাল মৃত্যুতে বরাইয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা।

এই মর্মান্তিক ঘটনার বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, "বজ্রপাতে মৎস্যজীবী জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি সকালে মাছ নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে আমরা সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।"

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, অপমৃত্যুর এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার বিকেলেই পারিবারিক কবরস্থানে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]