• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ রাত

নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইল প্রেসক্লাব ভবনের দেয়ালসহ জেলা শহরের তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে রাত ৮ টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে সদস্যদের সাধারণ সভা চলছিল। সভা চলাকালে হঠাৎ প্রেসক্লাব ভবনের দক্ষিণ পাশের দেয়াল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের বিকট শব্দে সভায় উপস্থিত সাংবাদিকদের পাশাপাশি শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে প্রেসক্লাব ভবনের দেয়ালের পাশ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

প্রায় একই সময়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ফটক এবং শহরের পুলিশ ফাঁড়ির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ছাড়া জেলা বিএনপি, জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনাস্থল ঘুরে দেখেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, 'বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।,#

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]