• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ মে, ২০২৬, ১০:২৪ রাত

দেশজুড়ে কালবৈশাখী ও বজ্রঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

ফাইল ফটো

দেশজুড়ে আবারও ভয়াবহ আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বজ্রপাত, দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় মিলিয়ে পরিস্থিতি বিপজ্জনক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার (১ মে) দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আবহাওয়াবিদদের মতে, রংপুর, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

এ বিষয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে বলেন, শুক্রবার (১ মে) দুপুর ১২টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তিনি আরও জানান, সর্বশেষ আবহাওয়াগত তথ্য অনুযায়ী দেশের একাধিক জেলার ওপর দিয়ে এই ঝড় অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের রংপুর ও লালমনিরহাট জেলার কোনো-কোনো উপজেলার ওপর বৃষ্টিপাত হচ্ছিল। রাত ১০টার পর থেকে ভোর ৫টার মধ্যে সব জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাতে আবারও বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সব জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। দুপুর ১২টার পর থেকে ভোর ৫টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর ও পূর্ব দিকের সকল জেলাগুলোর ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে উত্তর দিকের বেশিরভাগ জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে দুপুর ১২টা থেকে বিকেল ৬টার মধ্যে অধিকাংশ এলাকায় একই ধরনের হালকা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, দেশজুড়ে চলমান কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের এই পরিস্থিতি আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ৫ মে থেকে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতির ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]