• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৬ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৪:২৪ দুপুর

সংবিধান সংস্কারে জনগণকে ভুল বুঝানো হচ্ছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বুঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামীর বর্তমান তৎপরতা দেশকে অস্থির করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

শনিবার (২ মে) দুপুরে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডা. মো. আবদুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ করবেন—এমন সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিল না। তারা জনগণকে ভুল বুঝাচ্ছে। জামায়াত আন্দোলন করছে দেশকে আবার অস্থির করতে।

বিগত ১৫ বছরের শাসনের ফলে দেশের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা যে সমাজ রেখে গেছে, তা পুরো এথিক্স থেকে সরে গেছে। আমরা এখন সরকারের ভেতর যতোই ঢুকছি, ততোই আতঙ্কিত হচ্ছি। গত ১৫ বছরে যে তদবিরের প্রচলন চলেছে, সেই ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা কীভাবে ঠিক করব, সেটিই বড় চ্যালেঞ্জ।

তিনি উল্লেখ করেন, দেশ এখন ৮০ লাখ কোটি টাকা দেনাগ্রস্ত, এই সঙ্কট থেকে উত্তরণে সবাইকে মিলে কাজ করতে হবে।

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই সনদ গঠনের সময় আমরা ছিলাম। তখন বলা হয়েছিল, সবকিছু ঐক্যমত্যের ভিত্তিতে হবে, নতুবা আমরা তা বাদ দেব। কিন্তু এখন বলছে পুরো সনদই বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও জানান, সংসদের শেষদিনে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বলা হয়েছে এবং তারা দ্রুত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার উদাহরণ টেনে তিনি আক্ষেপ করে বলেন, সততা ছাড়া ভালো কাজ হয় না। বর্তমানে বাংলাদেশে মসজিদ-মন্দির নির্মাণেও সবচেয়ে বেশি দুর্নীতি হয়। বিশ্ব প্রেক্ষাপটে টিকে থাকতে হলে মেধার চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি।

স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]