• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৩০ মিনিট পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৯:৪৮ রাত

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন

প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন মিয়া (২৫) নামের এক যুবক। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। মৃত ওই যুবক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে এবং পেশায় একজন রাজ মিস্ত্রি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২ মে) সন্ধ্যায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি (চৌকিদার মোড়) থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে আসার পথে ইশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেল চালক লিটন রাস্তায় ছিটকে পড়ে মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিমা তাসনীম জানান, দূর্ঘটনায় আহত ব‍্যক্তির মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে রেফার্ড করা হয়। কিছু দুর গিয়ে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আহসান হাবিব জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন‍্য হস্তান্তর করা হবে। থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]