• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৭ মিনিট পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৩:৩৬ দুপুর

কালীগঞ্জে স্বাস্থ্যসেবা পরিদর্শনে এমপি, সেবার মানোন্নয়ন ও সংকট নিরসনে জোর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু হাসপাতাল এবং উপজেলা পশু হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। রোববার সকালে বিভিন্ন বিভাগের কার্যক্রম ঘুরে দেখে স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন তিনি।

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে এমপি আবু তালিব সেবার মানোন্নয়ন, চিকিৎসা কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দূর করা, জরুরি ওষুধ সরবরাহ বৃদ্ধি এবং সাপের কামড়ের রোগীদের জন্য এন্টি ভেনাম নিশ্চিত করার নির্দেশনা দেন।

মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে তিনি অবকাঠামো ও প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করে দ্রুত চালুর ওপর জোর দেন। এ সময় প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ, জনবল বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহের আশ্বাস প্রদান করেন।

একই দিনে উপজেলা পশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নের গুরুত্ব তুলে ধরে ইউনিয়ন পর্যায়ে পশু চিকিৎসা সেবা জোরদারের নির্দেশ দেন। খামারিদের জন্য সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]