• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ ঘন্টা পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০২:৫৬ দুপুর

শ্যামনগরে অপহরণের ৩ দিন পর উদ্ধার চিকিৎসক, আটক ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শ্যামনগরে অপহরণের ৩দিন পর মুক্তিপন ছাড়াই উদ্ধার হয়েছে প্রাণী চিকিৎসক ডাঃ অনিমেষ। প্রশাসনের কঠোর তৎপরতার কারনে সোমবার (৪ঠা মে)সকাল সাড়ে নয়টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে তুলে দিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।

আটকৃতরা হলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের চিহ্নিত হরিণ শিকারী জুব্বার গাজী, শাহিনুর রহমান ও গাবুরা ইউনিয়নের আত্মসমর্পণকৃত বনদস্যু মাহমুদুল হাসান ডন। শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, জুব্বার গাজী ও মাহমুদুল হাসান ডন ও শাহিনুর রহমান সহ সঙ্গবদ্ধ একটি দল সুন্দরবনের মাথা ভাঙ্গা নদীর ধলের খালে অনিমেষকে আটকে রাখে। স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ও আব্দুল হামিদ লাল্টুর সহযোগিতায় পুলিশের একটি টিম রবিবার রাত থেকে অভিযান চলানোর এক পর্যায় তাদের সাথে থাকা শাহিনের মাধ্যমে সোমবার সকাল সাড়ে নয়টায় মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে তুলে দেয় অনিমেষকে।

এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে আটকৃত থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আনা হবে। আব্দুল হামিদ লালটু জানান, অনিমেষ ও প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিলের যৌথভাবে একটি জমি ক্রয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল রোববার। ২২ লাখ টাকা মুলমান্যের উক্ত দলিলের খসড়া চুড়ান্ত করার জন্য শনিবার খলিলের নিযুক্ত প্রতিনিধি আমানত গাজীর সাথে তার(অনিমেষের) শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল। জমি ক্রয়ের জন্য গচ্ছিত টাকা হাতিয়ে নেয়ার জন্য তার কাকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, অনিমেষের অপহরণে একটি রাজনৈতিক মহলের হাত রয়েছে বলে মনে করা হয় হচ্ছে। প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে মূল হোতাদের নাম।

প্রসঙ্গ গত (২ মে)শনিবার বেলা ১০টার দিকে রোগী দেখার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবতীতে সন্ধ্যায় সাতটায় তার স্ত্রী’র মোবাইলে কল দিয়ে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করা হয়। অনিমেষ উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]