• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
আল আমিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:৫০ বিকাল

প্রেমের বলি যুবক: বিয়ের ১৫ দিনের মাথায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চার বছর ধরে প্রেম। সম্প্রতি নোটারি পাবলিক ও নিকাহ রেজিস্টারের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের দুই সপ্তাহ যেতে না যেতেই সম্পর্কে ফাটল ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক লেখা পোস্ট করে বিয়ের পনেরো দিনের মাথায় নিজ ঘরে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন প্রেমিক রাকিব হোসেন (২৩)। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর সদরের পোস্ট অফিস রোডের নিজ বাসায়।

উপজেলার বৈদ্যবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে রাকিব হোসেন। একই উপজেলার জোরবাড়িয়া উত্তর পাড়া গ্রামের অনার্স পড়ুয়া এক (২১) মেয়ের সাথে দীর্ঘ চার বছর ধরে তার গভীর প্রেম চলছিল। প্রেমের বিষয়টি মেনে নেয়নি মেয়ের পরিবার। পরিবারের অবাধ্য হয়ে গত ১৯ এপ্রিল ময়মনসিংহ নোটারি পাবলিক ও নিকাহ রেজিস্টারের মাধ্যমে ৫ লাখ টাকা কাবিন মূলে বিয়ে করেন দু’জনে।

গত রোববার (৩ মে) রাতে রাকিব হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের ঘরে ধরণার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে তার বন্ধুরা সকালে তার বাসায় গিয়ে জানতে চায় রাকিব কোথায়? পরিবারের লোকজন জানায়, সে ঘুমিয়ে আছে। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পায় সে ফাঁসিতে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ছেলের পরিবার সূত্রে জানা গেছে, ময়মনসিংহ আদালতে নোটারি পাবলিক ও নিকাহ রেজিস্টার শেষে ওইদিন ময়মনসিংহ শহরে মেয়ের পরিবার তাদের একত্রে দেখে ধরে নিয়ে যায় এক আত্মীয়র বাসায়। সেখানে ছেলেকে মারধর করা হয়। পরে পরিবারকে ডেকে নিয়ে শর্ত দেওয়া হয় যে, সরকারি চাকরি করতে পারলে মেয়েকে আনুষ্ঠানিকভাবে ছেলের হাতে তুলে দেবেন। এরপর ছেলেকে তার পরিবারের কাছে ও মেয়েকে তারা রেখে দেয়। এর পর থেকে দু’জনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়।

রবিবার রাতে রাকিব হোসেন তার ব্যবহৃত ‘রোবায়েত হাসান’ নামক ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন: “আমার বউ... আমরা দীর্ঘ চার বছর লিভিং রিলেশনশিপে ছিলাম এবং আমরা ১৯/০৪/২০২৬ তারিখে দু’জনের ইচ্ছাতে ময়মনসিংহ কোর্টের মাধ্যমে বিবাহ করি। এখন আমাদের সম্পর্কটা... (মেয়ে) ও তার পরিবার মানে না। আমার এই অকাল মৃত্যুর জন্য দায়ী থাকবে প্রথমে মেয়ের বাবা, ছোট ভাই ও তার মামা। আমি আত্মহত্যা করিনি, আমাকে খুন করা হয়েছে। আমার পরিবার সবকিছু জানতেন, ... (মেয়ে) কে যথেষ্ট বুঝিয়েছেন, সে সবকিছু বুঝে শুনে বিয়ে করেন। এখন বলে সে রাগের মাথায় বিয়ে করেন, আমি তার সুযোগ নিয়েছি। এখন বলতেছে সরকারি চাকরি না হলে সে আমার সাথে থাকবে না, এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আমার এই অকাল মৃত্যুর জন্য দায়ী থাকবে মেয়ে ও তার ফ্যামিলি। আপনারা সবাই আমার খুনের সঠিক বিচারটা কইরেন। আর প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে আমার ফ্যামিলি যাতে এর সঠিক বিচারটা পায়। আর তোমারে আমি একটা কথাই বলতে চাই তুমি এখন যা করতেছ সবকিছু তোমার ফ্যামিলির চাপে। আমি জানি তুমি আমারে অনেক ভালোবাসো আমিও তোমারে অনেক ভালোবাসি। হয়তো এখন তুমি তোমার ফ্যামিলির চাপের জন্য আমারে ভুল বুঝেছো। আমি তোমারে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তাই তুমি আমারে খুন করলা। তোমারে আমি কথা দিয়েছিলাম তোমার কথা আমি রাখলাম। তুমি হয়তো এখন আমারে বোঝো নাই বুঝবা যখন আমি আর এই দুনিয়াতে থাকব না। তখন বুঝলেও আর কোনো লাভ হবে না। আব্বু আম্মু আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারলাম না। তোমরা আমারে মাফ কইরা দিও। তোমরা ভালো থাইকো তোমরা নিজেদের খেয়াল রাইখো। তোমাদের ছেলেকে তারা বাঁচতে দিল না খুন কইরা ফেলছে। আমি বাঁচতে চেয়েছিলাম আমি সুন্দর সংসার করতে চেয়েছিলাম আমি তাকে অনেক ভালোবাসতে চেয়েছিলাম। দুনিয়ার মানুষের কাছে আমার একটাই প্রশ্ন এটা কি আমার অপরাধ ছিল??”

বড় ভাই সফির উদ্দিন বলেন, "পালিয়ে গিয়ে যেদিন বিয়ে করেন, মোবাইল ট্রেকিং এর মাধ্যমে তাদের ধরে মারপিট করে, সামাজিক ভাবে বিয়ে দেওয়ার কথা বলে তাকে আমাদের কাছে দিয়ে দেয়। পরবর্তীতে তারা উল্টো কথা বলেন। আমার ভাইয়ের মৃত্যুর জন্য মেয়ে ও মেয়ের পরিবার দায়ী।"

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, "আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে গতকাল দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।"

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]