• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৮:১৬ রাত

নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হলেন নারী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ৩৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৪ মে) দুপুরে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাঁজাসহ গ্রেপ্তার ওই নারীর নাম রুচিয়া বেগম (৫৪)। তিনি ওই গ্রামের মৃত তরিকুল সর্দারের স্ত্রী।

এসময় তার আরেক সহযোগী রিপুল সর্দার (৩৯) পালিয়ে যায়। রিপুল সর্দার একই গ্রামের মৃত লুৎফুর সর্দারের ছেলে। গ্রেপ্তার রুচিয়া বেগম ও পলাতক রিপুল সর্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামের রুচিয়া বেগমের দক্ষিন দুয়ারী দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা বারান্দাযুক্ত টিনের চৌচালা বসত ঘর ঘেরাও করে। পরে বাড়িতে তল্লাশী চালিয়ে খাটের নিচে থাকা দুটি চটের বস্তার মধ্যে কালো পলিথিনে মোড়ানো স্কচটেপযুক্ত গাঁজার মোট ১৯টি পেটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার মধ্যে ১৮টি পেটিতে প্রতিটিতে ২ কেজি করে মোট ৩৬ কেজি এবং অপর একটি প্লাষ্টিক ব্যাগে ১টি পেটিতে ২ কেজি গাঁজা পাওয়া যায়। সর্বমোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা। গ্রেপ্তারের পর রুচিয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী একই গ্রামের রিপুল সর্দার ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এঘটনায় নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার গ্রেপ্তার রুচিয়া বেগম ও পলাতক রিপুল সর্দারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]