• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০১:০২ দুপুর

স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন সম্পন্ন হতে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই। স্থানীয় সরকার কাঠামো অপরিবর্তিত থাকবে।

সাংবাদিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক কারাগারে আছেন, তাদের ক্ষেত্রে কোনো কোনো অভিযোগ গুরুতর। তবে সরকারের লক্ষ্য হলো কোনো সাংবাদিক যেন অন্যায়ভাবে কারাগারে না থাকেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এবছর ডেঙ্গুর প্রকোপ আগের তুলনায় কম থাকবে বলে আশা করা হচ্ছে। তবে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

হাম পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যকৃত শিশুর প্রায় ৮৯ শতাংশ। খুব শিগগিরই শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অনেক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সরকার এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যতে টিকা কার্যক্রমে কোনো ঘাটতি থাকবে না।

এছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না।

তিনি আরও জানান, দেশে জঙ্গিবাদের অস্তিত্ব রয়েছে এবং এ বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]