• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৪:২৬ দুপুর

কুমিল্লায় মধ্যরাতে ইয়াবাসহ চার যুবক আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার মুরাদনগরে মধ্যরাতের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ চার যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। সোমবার (৪ এপ্রিল) দিবা গত মধ্যরাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে রমিজ (২১), রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে ইমন মিয়া (২১), একই গ্রামের হিরা মিয়ার ছেলে সম্রাট (১৮) ও পার্শ্ববর্তী হোমনা উপজেলার শোভারামপুর গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে মো: হযরত আলী (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো: শফিউল আলমের নির্দেশনায় বাঙ্গরা বাজার থানার এসআই সাজ্জাদ উল করিম ও এএসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের তেমুরিয়া এলাকার জাহেদ আলী মার্কেট সংলগ্ন আমির কারওয়াশের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে পৃথকভাবে সর্বমোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তেমুরিয়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছোট ছোট গ্রুপে মাদক বেচাকেনা চলে আসছে। নিয়মিত এ ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনার দাবি তাদের। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]