• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০১:২০ দুপুর

বগুড়ায় রোগযন্ত্রণা ও সন্তানের অবহেলায় অতিষ্ঠ হয়ে বৃদ্ধের আত্মহত্যা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুর উপজেলায় রোগযন্ত্রণা, অভাব-অনটন ও সন্তানদের চরম অবহেলায় অতিষ্ঠ হয়ে আব্দুল হামিদ (৮০) নামের এক বয়োবৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৬ মে) সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর পশ্চিম পাড়া গ্রামে নিহতের নিজ বসতবাড়ির পেছন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত তরিফ উল্লা সরকারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে নিজ ঘরেই ছিলেন ওই বৃদ্ধ। রাতের কোনো এক সময় তিনি সবার অগোচরে বাড়ির পেছনে থাকা একটি ইউক্যালিপটাস গাছের ডালের সঙ্গে সুতার রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

বুধবার সকাল ৭টার দিকে প্রতিবেশী এক নারী ওই বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছে মরদেহটি ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বৃদ্ধকে মৃত অবস্থায় ঝুলতে দেখে দ্রুত শেরপুর থানা পুলিশকে খবর দেন। স্থানীয়রা বলেন, আব্দুল হামিদের স্ত্রী অনেক আগেই মারা গেছেন। তার মেয়েরা বিবাহিত এবং ছেলেরা কর্মসূত্রে ঢাকায় বসবাস করেন।

বাড়িতে তিনি একেবারেই নিঃসঙ্গ জীবনযাপন করতেন। দীর্ঘদিন ধরে পা ভেঙে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না এবং নানা রকম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অভাব-অনটনের সংসার হলেও ঢাকায় অবস্থানরত ছেলেরা তার কোনো খোঁজ খবর নিতেন না বা ঠিকমতো দেখভাল করতেন না। একাকিত্ব, স্বজনদের অবহেলা ও রোগ যন্ত্রণায় ওই বৃদ্ধ সব সময় চরম হতাশাগ্রস্ত থাকতেন। এই তীব্র হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, বৃদ্ধের আত্মহত্যার এই ঘটনায় থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]