• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
আরিফ হোসেন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৬:০৮ বিকাল

চরফ্যাশনে ২ হাজার জেলে পেলেন খাদ্য সহায়তা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনে নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (২য় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় আজ বুধবার (৬ মে) সকালে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে এই মানবিক সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মৎস্য বিভাগের সহযোগিতায় উপজেলার মোট ২ হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক জেলে পরিবারকে দেওয়া হয়েছে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি ও ৪ কেজি লবণ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, 'ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সরকার নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। এ সময় যেন জেলে পরিবারগুলো আর্থিক ও খাদ্য সংকটে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই সহায়তা প্রদান করা হচ্ছে। এটি তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।'

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, 'শুধু খাদ্য সহায়তাই নয়, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং ইলিশের অভয়াশ্রম রক্ষায় মৎস্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রকৃত জেলেরা যাতে এই সুবিধা পায়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।'

খাদ্যসামগ্রী পেয়ে জেলে পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির মধ্যে এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে তারা আরও উৎসাহিত হবেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]