পঞ্চগড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আজীবন সদস্যদের সনদ প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে শহরের ডোকরোপাড়া এলাকায় জেলা রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের সামনে জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলাম।
এ সময় রেড ক্রিসেন্টের জেলা কমিটির ভাইস চেয়ারম্যান জাহেরুল ইসলাম কাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উদ্দিন, নির্বাহী সদস্য কামরুজ্জামান শাহানশাহ, হায়াতুন আলম, মোশারফ হোসেন সহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়।
আলোচনা সভায় জাহেরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে মোশারফ হোসেন, কামরুজ্জামান শাহানশাহ এবং মাওলানা মফিজ উদ্দিন বক্তব্য রাখেন। সভা শেষে রেড ক্রিসেন্টের বিভিন্ন স্বেচ্ছাসেবকদের ক্রেস্ট প্রদান করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর