• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ১০:৪৩ রাত

কিশোরগঞ্জে নবনির্বাচিত জেলা ছাত্রদলের বিশাল বিজয় মিছিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে ঘিরে আজ রবিবার বিকাল ৩টায় কিশোরগঞ্জ রথখলা মাঠ থেকে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়। মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও হাজারো সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম। এছাড়াও নবনির্বাচিত কমিটির চার ছাত্রনেতাসহ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল করিম নওশাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন রাজিব এবং সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর।

নবনির্বাচিত নেতাদের উদ্যোগে আয়োজিত এ বিজয় মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকরা জানান।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন, “ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। যারা আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন, তাদের নিয়েই আমরা কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “এত বড় দায়িত্ব পাওয়ার পর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে কর্মীবান্ধব নেতৃত্ব উপহার দিতে চাই।”

একই ধরনের বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাফিউল করিম নওশাদও। তিনি বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

এদিকে অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার একমাত্র প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি জনাব শরিফুল আলমকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান ও মিছিলের প্রতিবাদ জানানো হয়। নেতৃবৃন্দ এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]