• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১২:০২ দুপুর

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য় পর্যায় প্রকল্পে স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের প্রক্রিয়ায় থাকা আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতাধীন নির্মিত ১৯২টি স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং কর্মরত ৪ হাজার ৩৮২ জন দক্ষ জনবলের চাকরি বহাল রাখার দাবি জানিয়েছে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবেদন জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন ও পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার, এডিবিসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্পের মাধ্যমে নির্বাচিত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম গত ৩০ জুন ২০২৫ পর্যন্ত চলমান ছিল।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, প্রকল্পের মাধ্যমে প্রদত্ত স্বাস্থ্যসেবার বিবরণ: প্রকল্পের আওতায় পরিচালিত ৪৫টি পার্টনারশীপ এলাকার নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে যে সেবাগুলো বিনামূল্যে প্রদান নিশ্চিত করা হয় সেগুলো হলো ১। প্রসব পূর্বকালীন সেবা, ২। প্রসবকালীন সেবা, ৩। প্রসব-পরবর্তী সেবা, ৪। মাসিক নিয়ন্ত্রণ সেবা, ৫। গর্ভপাত পরবর্তী সেবা, ৬। পরিবার পরিকল্পনা সেবা, ৭। নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা, ৮। প্রজনন স্বাস্থ্য সেবা, ৯। কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা, ১০। পুষ্টি সেবা, ১১। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ১২। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ১৩। সাধারণ রোগের চিকিৎসা, ১৪। স্বাস্থ্য শিক্ষা ও যোগাযোগের মাধ্যমে আচরণ পরিবর্তন সেবা, ১৫। রোগ নিরূপণ সেবা, ১৬। সহিংসতার শিকার নারীদের জন্য বিশেষ সহায়তা সেবা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি: সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মতির প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে ১৫ সেপ্টেম্বর ১৯৯৯ তারিখে একটি অফিস আদেশ জারি করা হয়।

আইনী বাধ্যবাধকতা: “স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯” এবং “স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯” অনুসারে নগর এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভার ওপর ন্যস্ত করা হয়েছে। বর্তমানে দেশে ১২টি সিটি কর্পোরেশন এবং ৩৩১টি পৌরসভা থাকলেও প্রকল্পের মাধ্যমে মাত্র ১১টি সিটি কর্পোরেশন এবং ১৮টি পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। তাছাড়া সিটি করপোরেশন এলাকার সব মানুষ এখনও প্রকল্পের আওতাভুক্ত হয়নি। ৭০ মিলিয়ন শহরে জনগণের মধ্যে প্রকল্পের আওতায় মাত্র ১৭ মিলিয়ন মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত: নগর এলাকায় সিটি কর্পোরেশন, পৌরসভা কর্তৃক স্ব স্ব অধিক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকল্পে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ ও সংস্থাসমূহের দায়িত্ব নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার বিভাগ থেকে ২২ মার্চ ২০২১ তারিখে একটি পরিপত্র জারি করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]