• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৩:৫৪ দুপুর

তারেক রহমানের সরকার কৃষি ও কৃষক বান্ধব: ধর্মমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জনগনের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষি বান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ড সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (৮ মে) দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে।

এসময় তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতাগ গ্রহণের পরে সারাদেশে ইমাম মোয়াজ্জিন পুরোহিতদের সম্মানি ভাতা চালু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। উনার সরকার জনগণের সরকার। এই সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং করে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম।

অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 'কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কর্তন যন্ত্র, ৯টি ভূট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প, ২০টি ধান মাড়াই যন্ত্র ২০টিসহ মোট ১৬৭টি উপকরন মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত ব্লক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]