• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৫ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৪:১১ দুপুর

ইউনিক গ্রুপের নূর আলীর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা

ছবি: সংগৃহীত

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী এবং তার মালিকানাধীন নির্মাণপ্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট এর বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা করেছে। বৃহস্পতিবার বনানী থানা–এ মামলাটি দায়ের করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়ন্ত্রিত বনানীর সরকারি জমিতে ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্প বাস্তবায়নের সময় অনিয়ম, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে।

সিআইডির দাবি, অনুমোদনবিহীন ভবনে হোটেল পরিচালনার মাধ্যমে আসামিরা অবৈধভাবে ১১৫ কোটি ৫৮ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা পাচার করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, বনানীতে ১৪ তলা ভবন নির্মাণের অনুমতি থাকলেও বোরাক রিয়েল এস্টেট চুক্তির শর্ত লঙ্ঘন করে অনুমোদন ছাড়াই ২৮ তলা ভবন নির্মাণ করে। পরে সেখানে শেরাটন ঢাকা স্থাপন করা হয়।

এছাড়া নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না করা এবং ডিএনসিসির প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে প্রভাব খাটিয়ে একাধিকবার চুক্তি সংশোধনের অভিযোগও আনা হয়েছে। ভবন নির্মাণে রাজউক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–এর প্রয়োজনীয় অনাপত্তিপত্র নেওয়া হয়নি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ভবনের উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় বিমান উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি ও প্রতিবন্ধকতার আশঙ্কা তৈরি হয়েছে।

গত শতকের আশির দশকে জনশক্তি রপ্তানির মাধ্যমে নূর আলীর ব্যবসায়িক উত্থান ঘটে। গেল চার দশকে আবাসন, জ্বালানি, হোটেল ও হসপিটালিটি, হাসপাতাল, কৃষি, শিক্ষা, আর্থিক খাত, প্রযুক্তি, মিডিয়াসহ নানা খাতে তিনি ব্যবসার সম্প্রসারণ ঘটিয়েছেন।

মালয়েশিয়ায় লোক পাঠাতে প্রতারণার মাধম্যে ৪০ কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগে নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে গেল বছরের সেপ্টেম্বরে গুলশান থানায় মামলা করেছে সিআইডি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]