• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৫:০৫ বিকাল

নাটোরের সিংড়া হাসপাতালের খালি জায়গায় সবুজায়নের পরামর্শ স্বাস্থ্য উপ-সচিবের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া।

শনিবার (৯ মে) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা, রোগীদের অবস্থা ও বিভিন্ন বিভাগের কার্যক্রমের খোঁজখবর নেন। এসময় তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি শামিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

উপ-সচিব গোলাম কিবরিয়া বলেন, সরকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা সন্তোষজনক। রোগীদের আরও উন্নত ও মানবিক সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। হাসপাতালের পরে থাকা ফাঁকা জায়গায় সবজি ও ফলের বাগান তৈরির পরামর্শ দেন তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]