• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৫:৩৯ বিকাল

অনিশ্চয়তার অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

ফাইল ফটো

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিনের টানাপড়েনের অবসান ঘটিয়ে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার থালাপতি বিজয়–এর দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)।

থিরুমাভালাভানের নেতৃত্বাধীন বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) দলটি বিজয়কে নিঃশর্ত সমর্থন দেওয়ায় বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার স্পর্শ করেছে টিভিকে জোট।

এই সমীকরণের মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ৬২ বছর ধরে চলা ডিএমকে ও এআইএডিএমকে–এর দ্বিদলীয় আধিপত্যের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবারের মতো জোট সরকারের পথ তৈরি হয়েছে।

সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনে পৌঁছাতে পারেনি। এর আগে কংগ্রেসের ৫ জন এবং বাম দলগুলোর ৪ জন বিধায়কের সমর্থন নিয়ে তাদের আসনসংখ্যা দাঁড়ায় ১১৬–এ।

এরপর ভিসিকে–র ২টি আসনের সমর্থন যুক্ত হওয়ায় জোটের মোট সংখ্যা ১১৮–তে পৌঁছায়, যা সরকার গঠনের জন্য ন্যূনতম প্রয়োজনীয়।

যদিও ভিসিকে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা দেয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে তারা বিজয়কে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের অনিশ্চয়তার কারণে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানও ঝুলে যায়। রাজ্যপাল আর. এন. রবী–এর কাছে একাধিকবার গেলেও পর্যাপ্ত সমর্থনপত্র না থাকায় তাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।

রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন ছাড়া সরকার গঠন সম্ভব নয়। বিশেষ করে ভিসিকে-র অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকায় বিজয়ের এই রাজনৈতিক বিজয় এক প্রকার ঝুলে ছিল। বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেসের সমর্থন ছিল শর্তসাপেক্ষ, যেখানে তারা দুটি মন্ত্রীত্বের দাবি জানিয়েছিল বলে শোনা যাচ্ছে।

দুই বছর আগে রাজনীতিতে পা রাখা বিজয়ের দল টিভিকে-র এই উত্থান তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক বিশাল চমক। নির্বাচনে ডিএমকে ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসন নিয়ে বিজয় থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। অন্যান্য দলগুলোর মধ্যে পিএমকে ৪টি এবং আইইউএমএল ও বাম দলগুলো ২টি করে আসন পেয়েছে। বিজেপি এবং আম্মা মাক্কাল মুনেত্র কাজাগাম ১টি করে আসনে জয়লাভ করেছে। বর্তমানে নিজের জেতা দুটি আসনসহ বিজয়ের দলের হাতে ১০৭ জন বিধায়ক রয়েছেন, যাদের সাথে অন্যান্য শরিকদের সমর্থনে এখন দক্ষিণের এই রাজ্যে নতুন এক রাজনৈতিক অধ্যায় শুরু হতে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]