• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৮ মিনিট পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৭:৪০ বিকাল

নগর ভবনের অভিযানে ফের উজ্জ্বল বরিশাল বেল’স পার্ক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রাণ ফিরে পাচ্ছে ‘বরিশাল মহানগরীর অক্সিজেন কারখানা’ বেলস পার্ক। প্রায় এক দশক পরে নগরীর বিনোদনের অন্যতম আর্কষণীয় এ ময়দান থেকে সব অবৈধ দোকানসহ দখলদারদের উচ্ছেদের পরে নগর প্রশাসনের সৌন্দর্য ফিরিয়ে আনতেও তৎপর হয়েছেন। যা নগরবাসীর মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে।

বরিশাল সিটি করপোরেশনে প্রশাসক যোগদানের পরেই নগরবাসীর দাবির প্রেক্ষিতে বেলস পার্ক থেকে শতাধিক অবৈধ দোকানপাটসহ সব স্থাপনা অপসারণ করেছেন নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন। ফলে নগরীর বিভিন্ন এলাকা থেকে এখন প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু এ ময়দানের ওয়াকওয়েতে হাটতে আসতে শুরু করেছেন। এমনকি প্রাত ভ্রমণের মতো সান্ধ্যকালীন ভ্রমণকারীরাও আবার এ পার্কে ফিরতে শুরু করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে রাত ১১টা পর্যন্ত অনেক পেশাজীবী এ ময়দানে হাটতে আসতে শুরু করেছেন।

নগর প্রশাসন ইতোমধ্যে বিশাল এ পার্কটির নান্দনিক সৌন্দর্য ফিরিয়ে আনতে বেলসপার্কের ওয়াকওয়ের পাশের শোভা বর্ধনকারী গাছগুলোর পরিচর্জাসহ তার পত্র পল্লবের বিন্যাসও শুরু করেছেন। গত দুদিন ধরে পার্কটির অভ্যন্তরের সব বৃক্ষরাজির নিবিড় পরিচর্যা করছেন নগর ভবনের লোকজন।

তবে পার্কটির চার ধার থেকে অবৈধ দোকনসহ দখলদারদের উচ্ছেদ করা হলেও এখনো প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এর অভ্যন্তরভাগে ফেরিওয়ালারা নানা পসরা সাজিয়ে বসছে। যা এখানে বেড়াতে আসা নারী-পুরুষ ও শিশুদের জন্য ধীরে ধীরে বিড়ম্বনা বৃদ্ধি করতে যাচ্ছে। এমনকি এ বিষয়টি পুনরায় অবৈধ দখলদারদের এখানে প্রশ্রয়েরে ব্যবস্থা করছে কিনা তা নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অথচ এ ময়দানের পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সার্বিক শৃঙ্খলা বিধানে নগর ভবনের একাধিক দায়িত্বশীল কর্মীরা এখানে নিয়োজিত রয়েছে।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্ত রেজাউল বারী’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ‘বিষয়টি দেখবেন’ বলে জানিয়ে কোনো অনিয়ম ও অব্যবস্থা সহ্য করা হবে না বলেও জানান। প্রয়োজনে দায়িত্বশীল কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে বলেও জানান প্রধান নির্বাহী কমকর্তা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]