কিশোরগঞ্জের তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত ওই শিশুর নাম ঋত্বিক সাহা (৮)। সে ভাওয়াল গ্রামের বাসিন্দা টিপন সাহার ছেলে। ঋত্বিক পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ঋত্বিকের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বেলা ১টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর