• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৫:৫৯ বিকাল

কবিরহাটে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) বেলা ১১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো নরোত্তমপুর গ্রামের আতিক উল্লাহ হাজী বাড়ির জোবায়েদ ও নুর নাহার বেগমের মেয়ে নিহা (৩) এবং একই বাড়ির ইউসুফ ও তাসলিমা আক্তারের মেয়ে জান্নাত (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে কিছুক্ষণ পর পানিতে ভাসতে দেখে উদ্ধার করে। দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া গর্তগুলো শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁইয়া বলেন, নরোত্তমপুর এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]