রাজবাড়ীর পাংশা শহরের মালেক প্লাজার সামনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর আয়োজনে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের মালেক প্লাজার সামনে এ কর্মসূচি পালন শেষে মৌন মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন ফারিয়ার সদস্যরা।
মানববন্ধনে পাংশা মডেল ফারিয়ার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুর নবী এবং ম্যানেজার মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় দুই শতাধিক ফারিয়ার সদস্য উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর