• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৮:০৩ রাত

কালুখালীতে রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে Bangladesh Red Crescent Society(BDRCS) Rajbari Unit -এর উদ্যোগে “ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কালুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অর্ধ দিনব্যাপী এক বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত হয়।

​কর্মসূচিতে উপস্থিত ছিলেন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও রাজবাড়ীর জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য, মোঃ আলিমুজ্জামান,আঞ্জুমান আরা বেগম ম্যাডাম, রাজিয়া বেগম,মোঃ আল-আজম আজাদী, ​মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

​কর্মসূচিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে "ইউনিট কার্যনির্বাহী কমিটি" ও যুব রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিট -এর যুব প্রধান Abdul Halim Al-Razi Rajbari-Official, উপ-যুব প্রধান ১ Khandakar Nasim Rana এবং উপ-যুব প্রধান ২ Jannatul Sultana এর নেতৃত্বে যুব কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ এক ঝাঁক প্রাণবন্ত তরুণ যুব স্বেচ্ছাসেবক একযোগে অংশ নেন।

​অভিযানে ব্যাপক সচেতনতা সৃষ্টি: চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিরোধ এবং করণীয় সম্পর্কে সরাসরি সচেতন করা হয়। হাসপাতালে আগত সেবাগ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বিক সুবিধা-অসুবিধা নিয়ে মত বিনিময়, হাসপাতালের ড্রেন ও জমে থাকা নোংরা আবর্জনা পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয়,প্রাঙ্গণের চারপাশে জমে থাকা অতিরিক্ত ঘাস ও গাছের ডালপালা কেটে পরিষ্কার করা হয়, মশার প্রজননস্থল ধ্বংস: জমা পানি ও পাত্র অপসারণ করে মশার বংশবৃদ্ধির ঝুঁকি দূর করা হয়, ক্লিনিকের অপ্রয়োজনীয়, পরিত্যক্ত ও বর্জ্য সামগ্রী সরিয়ে ফেলা হয়, রোগী ও স্বজনরা যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন, সেজন্য পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশ তৈরি করা হয়।

​রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এই মানবিক ও সামাজিক উদ্যোগটি স্থানীয় সাধারণ মানুষ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]