• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১০ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৯:০৬ রাত

আগৈলঝাড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন জহির উদ্দিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে ইপিআই কর্মসূচি ও বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোরশেদ সজীব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মনজুরে এলাহী, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক, পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. শিশির কুমার গাইন, এমওডিসি ডা. মিলন হালদারসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধি ডা. সাহানাজ বেগম, বিভাগীয় সমন্বয়ক ডা. মনিরুল আলম এবং ইউনিসেফের প্রতিনিধিরা।রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া, শাহ মোহাম্মদ বখতিয়ার ও এনায়েত খান (মনু)।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধযোগ্য রোগ। সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে এ রোগ নির্মূল করা। এজন্য অভিভাবকদের সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে।”তিনি আরও জানান, বরিশাল বিভাগে এখন পর্যন্ত ১,৯৩০ জন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ৩৩০ জনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, দেশের সার্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং উপস্থিত অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]