• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৮:২৯ রাত

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম শুরু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগান নিয়ে বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের অবহিতকরণের লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (১৩ মে) বিকেলে জেলা প্রশাসক হলরুমে গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লিখিত বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ ১৮ বছর ভোটাধিকারহীনতা, রাষ্ট্রীয় নিপীড়ন, বিচারহীনতা ও ভয়ভীতির রাজনীতির অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়। এই আন্দোলনে হাজারো শহীদের রক্ত ঝরে। তাদের প্রত্যাশা ছিল—বৈষম্যহীন, মেধাতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকার ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ৫টি অধ্যায়ে ৫১ দফা পরিকল্পনা ঘোষণা করে। যার মূল লক্ষ্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ এবং ৫ বছরে একটি কর্মসংস্থান সৃষ্টি। লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। ইতোমধ্যে সরকার ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার কার্যক্রম শুরু করেছে।

স্বাস্থ্যসেবায় নতুন নিয়োগ এবং নতুন কুঁড়ি স্পোর্টস শুরু করা হয়েছে। সরকারের উন্নয়নের বিষয়গুলো তথ্য অফিস থেকে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সংবাদকর্মীরাও যেন সঠিকভাবে গণমাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন—এমন আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে জেলা সদরের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]