• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৭ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৫:২৬ বিকাল

কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করা হয়েছিল: চিফ হুইপ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মণি। বরগুনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি আরও বলেন, উপকূলভিত্তিক উন্নয়ন জোরদার করতে আলাদা মন্ত্রণালয় গঠন সময়ের দাবি।

বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মণি। এসময় তিনি অভিযোগ করেন, একটি মহল দেশের ক্ষতি করার উদ্দেশ্যে কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছিল। তিনি বলেন, বিভাজনের রাজনীতি বন্ধে কাজ করছে সরকার। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য আলাদা “উপকূল বিষয়ক মন্ত্রণালয়” গঠন করা গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

উন্নয়ন কর্মকাণ্ডের মান আরও বাড়ানোর তাগিদ দিয়ে চিফ হুইপ বলেন, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও এটিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকার কাজ করছে।

অপসংবাদিকতা রোধে করণীয় সম্পর্কে এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মণি বলেন, এটি একটি জটিল বিষয়। তবে অপতথ্য ও অপসংবাদিকতা বন্ধে সংশ্লিষ্টরা কাজ করছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]