• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৫:১০ বিকাল

সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এমপি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার অফিসে চলমান অনিয়ম,দূর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগ খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর। সোমবার( ৫ অক্টোবর) সকালে তিনি পরিদর্শনে যান।

সাধারণ মানুষের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে অতিরিক্ত ফি আদায়, দালাল চক্রের দৌরাত্ম্য এবং নানা ধরনের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সেবার মান উন্নত করতেই এমপির এই পদক্ষেপ।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর জানান, সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতি এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তিনি বলেন, এর আগেও আমি কয়েকবার এখানে এসেছি, সাব-রেজিস্ট্রারের সাথেও কথা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ এবং অনিয়মের অভিযোগ যেভাবে আসার কথা, তা পুরোপুরি বন্ধ হয়নি। দুর্নীতি এখনো রয়ে গেছে।

তিনি আরও উল্লেখ করেন, সাব রেজিষ্টার অফিসে দলিল সংরক্ষন ভবন নির্মানের উদ্যোগ গ্রহন করা হবে। কর্তৃপক্ষকে ডিও দিতে বলেছি। অনেক পুরাতন দলিল দস্তাবেজ নষ্ট হওয়ার পথে সেগুলো সংরক্ষন করা অত্যন্ত জরুরি।

পরিদর্শনকালে এমপি মহোদয় অফিসে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং দলিল রেজিস্ট্রি করতে গিয়ে তাদের অতিরিক্ত টাকা বা কোনো ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মোস্তাক হোসেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েব আমীর মোঃ আব্দুল আলীম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]