• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৮:০৯ রাত

২৫ বছর পর ধরা খেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দম্পতি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরিশালের মেহেন্দীগঞ্জে একটি হত্যার ঘটনার পরে প্রায় ২৫ বছর ধরে পলাতক ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দীন (৪৬) ও আসমা বেগম (৪৪)।

সম্পর্কে তারা দুজন আপন ভাই-বোন। এই দুই ভাই-বোন পরিচয় পাল্টে, অবস্থান বদল করেও শেষ রক্ষা পাননি। বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে কাজীরহাট থানা পুলিশ। কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

জসিম উদ্দীন ও আসমা বেগম উপজেলার কাজীরহাট থানার আজিমপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে ও মেয়ে। ২০০১ সালের একটি হত্যা মামলায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বলে জানায় পুলিশ।

কাজীরহাট থানা পুলিশ জানায়, আজিমপুর এলাকায় একটি হত্যার ঘটনায় ২০০১ সালে মেহেন্দীগঞ্জ থানায় একটি মামলা হয়। যার নম্বর জিআর ৭৯/২০০১, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। ওই মামলায় আদালত জসিম উদ্দিন ও আসমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালত দুই আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। মামলার পরে আসামিরা আদালতে হাজির কিংবা কারাদণ্ডের পর আত্মসমর্পন না করায় আদালত তাদের বিরুদ্ধে কয়েকবার গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।

কাজীরহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি এর সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করেন। পরে বুধবার বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

এএসআই মহিউদ্দীন জানান, হত্যা ও মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। তারা পরিচয় পাল্টে দীর্ঘ ২৫ বছর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন এলাকায় অবস্থান করছিলেন। তাদের অবস্থান শনাক্ত এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই ভাই-বোনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]