• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
মো. জোবায়ের হোসেন
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১০:১৭ রাত

১৪ বছর বয়সী কিশোরী থেকে কিশোরে রুপান্তর, এলাকায় চাঞ্চল্য

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের মির্জাপুরে মাদরাসা পড়–য়া এক কিশোরী অলৌকিকভাবে লিঙ্গ রুপান্তরিত হয়ে কিশোর পরিণত হয়েছেন। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে দেখতে ভিড় করতে শত শত উৎসুক জনতা। বৃহস্পতিবার (১৪ই মে) ওই বাড়িতে গিয়ে এমন ঘটনা দেখা যায়।

লিঙ্গ রুপান্তরিত হওয়া ওই মাদ্রাসা শিক্ষার্থীর নুরমী আক্তার হলেও বর্তমানে তিনি নুরনবী নামে ধারণ করেছেন। তিনি উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের বাদশা খলিফার সন্তান।

পরিবার ও এলাকাবাসী জানায়, ১৪ বছর বয়সী নূরমী আক্তার উপজেলার গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত রমজান মাস থেকেই নূরমী তার শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন অনুভব করেন। বিষয়টি পরিবারকে জানালেও প্রথমদিকে তারা তেমন গুরুত্ব দেননি। পরে গেলো বুধবার নানীর নজরে বিষয়টি এলে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন। এরপর পরিবার তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়ে নাম রাখেন নূর নবী। চুল কেটে ছেলেদের মতো সাজানো হয় তাকে, কিনে দেওয়া হয় ছেলেদের পোশাকও।

নূর নবীর চাচা সোলাইমান খলিফা জানান, তাদের পরপর তিন কণ্যা সন্তান জন্ম হয়েছিল। তাই নূরমী ছেলে হিসেবে রূপান্তরের ঘটনাকে তারা আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, জন্মগত হরমোন ও ক্রোমোজমগত পরিবর্তনের কারণেও এ ধরনের ঘটনা ঘটতে পারে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]