• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৩৬ মিনিট পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ১২:২৩ রাত

গৌরীপুরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ১টিতে জরিমানা 

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে লাইসেন্সবিহীন ও অনিয়মে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গৌরীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়াগনস্টিক সেন্টার কার্যক্রম পরিচালনা করছে। অভিযানের অংশ হিসেবে হাসপাতাল রোডে অবস্থিত ‘মা প্যাথলজি ল্যাবরেটরি’তে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে লাইসেন্স না থাকায় হাসপাতাল রোডের ‘সেবা ডায়াগনস্টিক সেন্টার’ এবং ধানমহাল এলাকার ‘ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর ছড়িয়ে পড়লে শহরের আরও কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সরে যান বলে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, “লাইসেন্সবিহীন ও অনিয়মে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অভিযানের খবর পেয়ে যেসব প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে, পরবর্তীতে সেসব স্থানেও অভিযান চালানো হবে।” তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]