• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৩:০৭ দুপুর

শেরপুরে সরকারিভাবে আভ্যন্তরিণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরে সরকারিভাবে আভ্যন্তরিণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে ) দুপুরে শেরপুর সদর উপজেলা এলএসডি গোডাউনে এই ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

শেরপুর সদর উপজেলার এলএসডি গোডাউনের এসএমও মো. সোহেল রানার সঞ্চালনায় এবং জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, বিএনপি নেতা শফিউল আলম চাuন, কৃষক দল নেতা শফিকুল ইসলাম গোল্ডেন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আগামী পাঁচ বছরে শেরপুর জেলাকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শেরপুরের কৃষকদের পাশে থেকে তাদের সকল প্রকার সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাবো।

এছাড়া শেরপুরের বৃহত্তর চরাঞ্চলের কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসল বা বিভিন্ন সবজি নষ্ট না হয় বা পঁচে না যায় সেজন্য একটি উন্নত প্রযুক্তির হিমাগার করারও চেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি এই এলএসডি গোডাউনের ধারন ক্ষমতা আরও বাড়ানোর জন্য উচ্চপর্যায়ে কাজ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

সরকার জেলায় এবার কৃষকদের কাছ থেকে ৭ হাজার ৭৪৩ মেট্রিক টন ধান, ২৫ হাজার ৬৯৬ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ২ হাজার ১০২ মেট্রিক টন সুগন্ধি আতপ চাল সংগ্রহ করবেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]