• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৪:২৮ দুপুর

চান্দিনায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এমপি’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান কুমিল্লা হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা করেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ভিড় জমায় বিএনপি নেতা-কর্মীরা।

শনিবার (১৬ মে) বেলা ১১টা ৩৫ মিনিটে মহাসড়কের চান্দিনা অংশ অতিক্রম করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এর গাড়ি বহর। সকাল ৮টা থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, পালকি সিনেমা হল সংলগ্ন ও চান্দিনা বাস স্টেশন সহ উপজেলা গেইট এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দুই পাশে অন্তত দশ সহস্রাধিক নেতা-কর্মী অবস্থান নেয়। চান্দিনায় অবস্থান নেয়া অধিংশ নেতা-কর্মীদের হাতে ব্যানার, ফ্যাস্টুন দেখা যায়। ওই ব্যানার ফ্যাস্টুনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান নেতা-কর্মীরা।

বেলা সাড়ে ১১টায় মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় জনস্রোতে প্রধানমন্ত্রীর বহনকারী গাড়ির গতি কমে যায়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির দরজা খুলে স্বতন্ত্র সংসদ সদস্য আতিকুল আলম শাওন এর মাথায় হাত বুলিয়ে শান্তনা দিতে দেখা গেছে। ওই ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। চান্দিনা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া জানান- আমাদেরকে দল থেকে বহিষ্কার করলেও আমরা বিএনপি’র আদর্শ ছেড়ে কখনও যাবো না। আজ প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে দরজা খুলে আমাদের নেতাকে কাছে টেনে নিয়ে তাকে দোয়া করেছেন এটাও আমাদের কাছে বড় প্রাপ্তি। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই নির্বাচনী কালীন তার সিদ্ধান্ত পরিবর্তন আমাদের নেতা আতিকুল আলম এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আতিকুল আলম শাওন স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি আতিকুল আলম এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]