• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৬:২৯ বিকাল

কুমিল্লায় মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় পিতার মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় পিতা নিহত হওয়ার অভিযোগ ওঠেছে। শনিবার (১৬ মে) সকালে দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুর কুশাগাজী বাড়িতে এ ঘটনাটি ঘটে । নিহত আব্দুল আলীম (ছেনুমিয়া ৬০) দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের কুশাগাজী বাড়ির মৃত: আকমত আলীর ছেলে।

নিহত ছেনু মিয়া (আব্দুল আলীম) দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে এসে একটি মোবাইল কোম্পানীর টাওয়ারের নৈশ প্রহরী হিসেবে চাকরি করতেন। স্থানীয়রা জানান, মাদকের টাকার জন‍্য নিহতের বড় ছেলে রাসেল আহমেদ (৩০) প্রায়ই তার বাবাকে মারধর করত। গত কিছুদিন পূর্বে রাসেল তার বাবার কাছ থেকে ২ লক্ষ টাকাও নিয়েছে। ছেনুমিয়ার ৪ ছেলের মধ‍্যে রাসেল বড় সন্তান।

শনিবার (১৬ মে) সকালে নিহত ছেনু মিয়া পৌর এলাকার বারেরা ফুলগাছ তলায় মোবাইল কোম্পানির একটি টাওয়ারের রাত্রিকালীন পাহারা শেষে বাড়ি ফেরার পথে ওনার নিজ হাতে লাগানো কিছু গাছ জাহাঙ্গীর আলম নামে এক ব‍্যক্তি কাটতে গেলে তিনি বাঁধা দেন। ছেনু মিয়া ওই জমির থেকে ৬ শতাংশ বিক্রি করেন। জাহাঙ্গীর আলম তার ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর নির্মানের সময় গাছগুলো কাটতে গেলে ছেনুমিয়া বাঁধা দিলে তার ছেলে রাসেলের নিকট বিচার দেন।

ওই ঘটনায় রাসেল তার বাবার সাথে তর্কে লিপ্ত হয়, রাসেলকে না জানিয়ে জমি বিক্রয় এবং জমি বিক্রয়ের টাকার ভাগ তাকে কেন দেয়া হলনা, এ নিয়ে তর্কাতর্কীর এক পর্যায়ে লাঠি দিয়ে তার বাবাকে পিটিয়ে আহত করে। তার বাবা একটি দা নিয়ে রাসেলকে ধাওয়া করে, রাসেলের হাতে দা’র কুপ পড়ে। ক্ষুব্ধ রাসেল পুনঃরায় তার বাবাকে বেধরক পিটিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে ঘরে রেখেই চিকিৎসা দেয়। বেলা দেড়টার সময় আশংকাজনক অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে ঘাতক ছেলে রাসেল পলাতক রয়েছে। এলাকাবাসীর মধ‍্যেও চরম ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ৩টায় নিহতের লাশ ছোরতহাল রিপোর্ট তৈরীপূর্বক থানায় নিয়ে আসে। এদিকে স্হানীয় কিছু ব্যক্তিসহ নিহতের এক ছেলে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যান। পারিবারিক ভাবে ভাইয়ের বিচার করবেন বলে লাশ থানায় আনতে বাঁধা প্রদান করেন। ছেনু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৬০) জানান, আমার ছেলে রাসেলই আমার স্বামীকে পিটিয়ে হত‍্যা করেছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গাছ কাটা নিয়ে পিতা- পুত্রের তর্কাতর্কীর এক পর্যায়ে মারামারি কারণে পিতার মৃত্যুর খবর পেয়ে আমরা লাশ থানায় নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য দ্রুত কুমিল্লা প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]