• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৮:৫৫ রাত

তরুণদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করছে সরকার: প্রধানমন্ত্রীর সহকারি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

এ লক্ষ্যে দেশের শিশু-কিশোর ও শিক্ষার্থীদের পরিপূর্ণ শারীরিক এবং মানসিক বিকাশ নিশ্চিত করতে বর্তমান সরকার 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচির সূচনা করেছে বলেও জানান তিনি। আমাদের তরুণ প্রজন্ম যেন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারে এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় অঙ্গনেই প্রতিযোগিতায় সফলভাবে জয়ী হতে পারে সে লক্ষ্যেই এ উদ্যাগ বলেও জানান তিনি।

শনিবার (১৬ মে) বরিশালে কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরিশাল আঞ্চলিক পর্যায়ে 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬'-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ডা. জিয়াউদ্দিন হায়দার।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বলেন, সরকার ঘোষণা করেছে "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"। আমরা ক্রীড়াকে এমন একটি পেশাদার ভিত্তির ওপর দাঁড় করাতে চাই, যেখানে টাকার অভাবে কোনো প্রতিভা ঝরে পড়বে না। একই সাথে পাহাড়ি-সমতল এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব স্তরের মানুষকে সাথে নিয়ে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি বলেও জানান ডা. হায়দার।

শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য 'আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট' গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডা. জিয়াউদ্দিন বলেন, শিশুর মানসিক বিকাশে সঠিক পুষ্টির পাশাপাশি খেলার মাধ্যমে শিক্ষা বিশেষ ভূমিকা রাখে। বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে রঙিন খেলনা ব্যবহারের মূল লক্ষ্যই হলো খেলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। একইভাবে, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত মেধা ও মানবিক সম্ভাবনার পূর্ণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরত অপরিহার্য। এটা তাদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে দেশকে নেতৃত্বদানে এগিয়ে যেতে সাহায্য করবে বলেও জানান তিনি।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন ও মো. আহসান হাবীব এবং জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে 'নতুন কুঁড়ি স্পোর্টস' প্রতিযোগিতার জেলা পর্যায়ে নির্বাচিত ১২০ জন খেলোয়াড় আঞ্চলিক পর্বে অংশ নিচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]