• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১২ মিনিট পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ১১:১৫ রাত

নান্দাইলে ৭৩০ ভাতা ভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৭৩০ জন ভাতাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, যা নির্বাচনী ইশতেহারের একটি অংশ।

শনিবার উপজেলার চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতাভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে দ্বিতীয় ধাপে দেশের ২০টি জেলার ২০টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কার্যক্রমের আওতায় একই সময়ে ২০ জেলার মোট ১৪ হাজার ৩৭০ জন ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ডের অর্থ প্রেরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এই কার্ড পাওয়ার জন্য কাউকে কোনো নেতার কাছে যেতে হবে না কিংবা কোনো ধরনের কমিশন দিতে হবে না। এটি জনগণের প্রাপ্য অধিকার এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যারা আজ ফ্যামিলি কার্ডের ভাতা পেয়েছেন, তারা যেন সেই অর্থের একটি অংশ সঞ্চয়ের চেষ্টা করেন। এতে নারীরা আরও স্বাবলম্বী হয়ে উঠবেন। প্রতিমন্ত্রী জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড, রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল এবং স্কুল-কলেজ উন্নয়নের কাজ সরকারের পরিকল্পনায় রয়েছে। যেসব কাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব, সেগুলো সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বাজেটের পর উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]