• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৩ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৯:৪৫ সকাল

ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে পালালেন ইউএনও, আহত গানম্যান

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফিরোজ হোসেন ধাওয়া খেয়ে পালিয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আনসার সদস্য রুবেল মিয়া (২৮) আহত হয়েছেন। আহত গানম্যানকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় সিডস্টোর বাজার এলাকায় ঘটনা ঘটে। ইউএনও ফিরোজ হোসেন প্রথমে স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। ফেরার পথে তিনি পুনরায় উচ্ছেদ করতে গেলে ব্যবসায়ীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। উত্তেজিত ব্যবসায়ীরা লাকড়ি দিয়ে মহাসড়কে আগুন ধরিয়ে দেয়, যার ফলে দেড় ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে এবং সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউএনও ও আনসার সদস্যরা ব্যবসায়ীদের দোকান সরানোর চেষ্টা করলে তারা বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে ব্যবসায়ীরা ইট-পাটকেল ছুঁড়ে এবং ইউএনওসহ দলকে ধাওয়া করে। ইউএনও নিরাপদে পালালেও গানম্যান রুবেল মিয়া আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র আরও জানায়, ইউএনও ফিরোজ হোসেন এর আগে বিভিন্ন ঘটনার কারণে স্থানীয়দের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি করেছেন। এর ফলে তিনি দায়িত্বভার গ্রহণের পর থেকে সাংবাদিক, শিক্ষক ও অন্যান্য পেশার মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হয়েছে।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরি বিভাগের চিকিৎসক শেখ জান্নাতুল তাসলিমা বলেন, আনসার সদস্যে রুবেল মিয়া হাটুতে আঘাত পেয়ে আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসব বিষয়ে কথা বলার জন্য উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নম্বরে ফোন দিলেও তিনি রিসিভ করেননি পরবর্তীত তিনি ফোন বন্ধ করে দেন।

ভালুকা মডেল থানার ওসি জাহিদুল হাসান জানান, ইউএনও সুস্থ্য আছেন। তার গাড়ির কোনো ক্ষতি হয়নি। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে গিয়ে ধাওয়ার বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানের কাছে জানাতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে জানাতে হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]