• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৭:০১ বিকাল

রাজবাড়ীর মা ও মেয়েকে ফরিদপুরে হত্যা: ঘাতক প্রেমিক উজ্জল খাঁন গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর গৃহবধু জাহানারা বেগম (৩০) ও তার শিশু সন্তান সামিয়া আক্তারকে (৪) হত্যাকান্ডের ঘটনায় প্রেমিক ঘাতক উজ্জল খাঁনকে গ্রেফতার করেছে পুলিশ। পরোকিয়া সম্পর্কের জেরে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বল তাদের হত্যা করে বলে পুলিশ জানায়।

রোববার (১৭ মে) দুপুরে ফরিদপুর কোতোয়ালী থানার হলরুলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঢাকায় একটি ইটভাটায় কর্মরত অবস্থায় গৃহবধু জাহানারা বেগম উজ্জ্বল খাঁনের সাথে পরোকিয়া সম্পর্কে জড়িয়ে পরে।

এক পর্যায়ে দুই জনই গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় চলে আসে।

কিছুদিন যাবৎ জাহানারা বেগম বিয়ে করার জন্য উজ্জলকে চাপ প্রয়োগ করে। গত ৪ মে জাহানারা এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যাওয়ার কথা বলে শিশু সন্তান সামিয়াকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়।

পরে উজ্জলের সাথে মোবাইলে যোগাযোগ করলে জাহানারাকে জামতলা এলাকায় আসতে বলে উজ্জল। সেখান থেকে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার নির্জন একটি পুকুর পাড়ে নিয়ে যায় তাদের। সেখানে উভয়ের মধ্যে বিবাহ প্রেম ঘটিত বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা বলার পরও উজ্জল বিয়ে করতে রাজি হয়না। এক পর্যায়ে উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে জাহানারার বুকে সজোরে ঘুষি মারে, পরে গলা চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এ সময় মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু সন্তান সামিয়া জেগে উঠে চিৎকার দিলে তাকেও শ্বাসরোধ করে হত্যা করে উজ্জল। পরে পুকুর পাড়ে গর্ত করে মরদেহ দুইটি মাটিতে পুতে পালিয়ে যায়।

তিনি আরো জানান, এদিকে জাহানারা বেগম ও তার শিশু সন্তান নিখোঁজের ঘটনায় স্বামী আমজাদ হোসেন গোয়ালন্দ থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ১০দিন পর ১৪ মে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এরপর জাহানারা বেগমের পিতা লালন মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে মাঠে নামে। জাহানারা বেগমের মোবাইলের কললিস্ট ও স্বামীর দেওয়া তথ্যানুসারে শনিবার বিকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা থেকে উজ্জলকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় জাহানারার ব্যবহৃত বোরকা, ওড়না, নেকাপ, একটি স্যান্ডেল ও শিশু সামিয়ার ব্যবহৃত একটি জর্জেট ফ্রক, একটি এমিটিশনের পুথিযুক্ত মালা এবং হত্যাকান্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত উজ্জল খাঁনকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]