• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৮:১০ রাত

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

'গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের ব্যানারে আয়োজিত এক ঘন্টার ওই মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাহিদুল ইসলাম সরদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া একটি গুরুত্বপূর্ণ নৌরুট।বছরের পর বছর ধরে এই রুটে ফেরি পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষ। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে দীর্ঘ যানজট, ফেরিপার হতে ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাসহ নানা অনিয়ম-অব্যবস্থাপনা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে দেয়।

পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের একাংশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হলেও দৌলতদিয়া-পাটুরিয়া রুটের গুরুত্ব এখনো অটুট রয়েছে। তাই এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের প্রসার এবং মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]