• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৮:১০ রাত

পাংশায় গভীর রাতে পিস্তল ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি: ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একটি সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​গত রাতে (১৬ মে) আনুমানিক দেড়টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া ‘পাগলের বটতলা’ এলাকার বাসিন্দা সামাদ আলী শেখের বাড়িতে এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় সামাদ আলী শেখের ছেলে মোঃ জুয়েল শেখ বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় একদল মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে বাড়িতে প্রবেশ করে সরাসরি জুয়েলকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ফেলে। পরে তাকে অস্ত্রের মুখে সামনে রেখে ডাকাতরা ঘরের ভেতর প্রবেশ করে এবং অন্য সদস্যদের প্রাণনাশের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নেয়। একপর্যায়ে পরিবারের কয়েকজন সদস্যকে বেঁধে রেখে ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা, মূল্যবান স্বর্ণালংকারসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

​ডাকাতির ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারের সদস্যরা লুণ্ঠিত একটি মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেন। ট্র্যাকিংয়ে ফোনটির সর্বশেষ অবস্থান ‘বেজপাড়া সরিষা’ এলাকার একটি স্থানে দেখা যায়। তবে এর কিছুক্ষণ পরেই ফোনটি বন্ধ হয়ে যাওয়ায় আর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ​নওপাড়া এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার জানান, ​"রাতে ঘটনার খবর পাওয়ার পরপরই পাংশা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

সকালে পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং আমি নিজে ঘটনাস্থল সশরীরে পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]