• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৪:৪৪ দুপুর

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শরীয়তপুর সদর হাসপাতালে ৪৮তম বিসিএস কর্মকর্তা চিকিৎসক ডা. নাসির উদ্দিনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক, স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীরা। "সর্বস্তরের ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ" ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। কর্মস্থলে নিরাপত্তাহীনতার মধ্যে চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম মজুমদার, এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শরীফ মজুমদার, ইন্টার্ন প্রতিনিধি ডা. নাজমুল গাজী, নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেনসহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন।

সমাবেশে এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এখন একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে।

কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, যারা দিন-রাত মানুষের জীবন রক্ষায় কাজ করেন, তাদের ওপর হামলা কখনোই মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত বিচার নিশ্চিতের মাধ্যমে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসকদের জন্য বিশেষ নিরাপত্তা আইন প্রণয়ন এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]