• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৮ মিনিট পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৬:০৭ বিকাল

হালুয়াঘাটে কারিতাসের টেকসই জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

হালুয়াঘাটে কারিতাসের সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচীর বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । সকালে কারিতাস আঞ্চলিক কারিগরি বিদ্যালয়ের হলরুমে কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক রোজী রংমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেটেরিনারী সার্জন মো: ইমাল আল হোসাইন, সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাহাবুবুর রহমান, সিমবায়োসিস বাংলাদেশের হালুয়াঘাট উপজেলার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি পাষ্টার নিবেশ রিছিল, হালুয়াঘাট প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মো: অহিদুল ইসলাম প্রমূখ।

সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচীটি কারিতাস বাংলাদেশ এর একটি অন্যতম প্রকল্প। বাংলাদেশের পাঁচটি জেলার বিপদাপন্ন প্রান্তিক জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আদিবাসী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের বিলুপ্তপ্রায় সংস্কৃতি পুনরুদ্ধার ও ভূমি অধিকার নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ মোকাবেলায় জনগণকে প্রস্তুতি গ্রহণে সচেতনতা বৃদ্ধি,পরিবেশ রক্ষা, গ্রামীণ নারীদের স্বাস্থ্য সেবা ও প্রশিক্ষিত ধাত্রীদের সহায়তায় নিরাপদ ডেলিভারীতে গর্ভবতী মায়েদের সহায়তা, শিশুদের পুষ্টি বিষয়ে সচেতনতা প্রদানের জন্য নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। আজকের কর্মশালাটি মূল্য মধবর্তী মূল্যায়নের অংশ হিসাবে আয়োজন করা হয় বলে আঞ্চলিক পরিচালক মিস রোজী রংমা জানান।

তিনি আরো জানান এই কর্মশালার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা বা জনগণের ইতিবাচক উন্নয়ন হচ্ছে কিনা তা জানা যাবে।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) জনাব জাকিয়া সুলতানা রোজি বলেন,প্রদর্শিত প্রতিবেদনের মাধ্যমে যতটুকু জানতে পারলাম যে, অত্যন্ত চমৎকারভাবে বাস্তবায়িত হচ্ছে। তা ছাড়া প্রকল্পে জড়িত উপকারভোগীদের স্বাক্ষ্যমতে প্রকল্পের মাধ্যমে তাদের উপকার হচ্ছে।

তিনি প্রতিবেদনে আনিত ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন যে, ভূমি সমষ্রার যেকোন সমস্যা সমাধানে জনগণ অফিসে আসতে পারেন বা অফিসের মোবাইলে যেকোন প্রয়োজনে যেকোন সময় কল করার জন্য পরামর্শ রাখেন।

প্রকল্পটি কারিতাস অষ্ট্রেলিয়ার অর্থায়নে জুলাই, ২০২৩ সাল হতে শুরু করে আগামী জুন, ২০২৮ সাল পর্যন্ত চলবে বলে জুনিয়র কর্মসূচী কর্মকর্তা সুরঞ্জন রাকসাম জানান। কর্মশালায় মোট ২৭ জন উপকারভোগী ও বিভিন্ন ষ্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]