• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৯:০৩ রাত

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হাসনাতের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “মাদক ব্যবসা ও দুর্নীতির সঙ্গে আমরা জড়িত নই। তরুণদের চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সাংগঠনিক নিয়মনীতি মেনে চলতে হবে।”

সোমবার (১৮ মে) সন্ধ্যায় বুড়িচং উপজেলা বাইপাস সড়কে “জনতার আশা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে” শীর্ষক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে, দুর্নীতি থাকবে না এবং জাতিগত কিংবা পরিবারগত কোনো বৈষম্য থাকবে না। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।”

তিনি আরও বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে হলে তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। তরুণরা ঐক্যবদ্ধ থাকলে দুর্নীতি ও সিন্ডিকেট ভেঙে মাদক নির্মূলে জিরো টলারেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”এসময় তিনি এনসিপিসহ দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলা সদস্য শরিফ হাসান, কেন্দ্রীয় সদস্য হাসান জামিল সৌরভ, যুবশক্তির সদস্য সচিব হাসান কিবরিয়া, বুড়িচং উপজেলা যুগ্ম সমন্বয়কারী সোহেল রানা, কাজী রবিউল ইসলাম, রবেল হোসেন, রুনাসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে একই দিনে ব্রাহ্মণপাড়া উপজেলায় আয়োজিত পদযাত্রায়ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি হাসনাত আব্দুল্লাহ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]