• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ ঘন্টা পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৭:৪৪ বিকাল

জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২০ মে ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার, থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মৃদুল কান্তি দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন,‌ হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, জুড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।

আইনশৃঙ্খলা কমিটির সভায় জুড়ীর ছোটধামাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়ার কথিত অপহরণ নাটক নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ঘিরে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এ সময় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এমপি। এছাড়া চুরি, ছিনতাই, মাদক নির্মূল সহ আসন্ন কোরবানির ঈদে সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]